সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

৫৭ জেলা পরিষদে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে /

দেশের ৫৭টি জেলা পরিষদে আজ সোমবার (১৭ অক্টোবর) নির্বাচন। দেশের ইতিহাসে আজ দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোট আজ। এদিন জেলাগুলোতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ নির্বাচনে প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার (১৬ অক্টোবর) এসব কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্র-সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ নির্বাচনে ৫৭টি জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ডসংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD