রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

মানারাতের বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে /

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।এর আগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন আগের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক।গত ৮ সেপ্টেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুনর্গঠিত ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে। এতে আগের কমিটির সবাইকে বাদ দেওয়া হয়েছে। কেবল পদাধিকার বলে উপাচার্যকে রাখা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD