বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আজ থেকে চিনি মিলবে ৯৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে /

প্রতি কেজি চিনি আজ বুধবার (২৬ অক্টোবর) থেকে ৯৫ টাকায় কিনতে পারবেন ঢাকাবাসীরা। নগরের বিভিন্ন এলাকায় ট্রাকে করে ৯৫ টাকা কেজি দরে প্যাকেট চিনি বিক্রির ঘোষণা দিয়েছে দুইটি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। আজ থেকে রাজধানীর ৬টি স্পটে সরকারি দামে চিনি বিক্রি করবে দেশবন্ধু গ্রুপ। তবে সিটি গ্রুপ নির্দিষ্ট স্পট না জানালেও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চিনি বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে।কোম্পানি দুটির বরাত দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে ৯৫ টাকায় চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই দুই কোম্পানি। সরকার প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনির কেজি ৯৫ টাকা নির্ধারণ করেছে।আজ সকাল থেকে দেশবন্ধু গ্রুপ মতিঝিল, সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, নিউমার্কেট ও কাওরান বাজার এলাকায় নির্ধারিত দামে (প্রতি কেজি ৯৫ টাকা) চিনি বিক্রি করবে।চিনির উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের একদিন পরই দেশবন্ধু গ্রুপ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD