বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে /

নোয়াখালীর হাতিয়াতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম মাঝি (৫০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারীর বাড়ির মো. হোসেনের (৩০) সাথে একই বাড়ির মো. ফয়েজ উদ্দিনের (৩৩) জায়গা জমি নিয় বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রহমত বাজারে চলে আসে। তখন একই বাড়ির মো. হোসেন ও তার ভাই সাগর (২৬) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ফয়েজের উপর হামলা চালায়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। দুই পক্ষরে সংঘর্ষ থামাত গিয় প্রতিবেশী আবুল হাসেম মাঝি মাথার পেছনে আঘাত পেয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় প্রতিপক্ষের হামলায় ফয়েজ উদ্দিন গুরুতর আহত হন। আহত ফয়জ উদ্দিন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD