বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

উত্তরা-টঙ্গী উড়ালসেতুর একাংশ চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার পড়া হয়েছে /

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর ফায়ার সার্ভিস পর্যন্ত উড়ালসেতুতে যান চলাচলের উদ্বোধন হচ্ছে আজ রবিবার (৬ নভেম্বর)। এদিন সকাল সাড়ে ১০টায় বিআরটি প্রকল্পের এ একাংশ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে বিআরটির একটা অংশ খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে এ পরিকল্পনা করা হয়েছে।মূলত ঢাকা-গাজীপুর সড়কের যানজট কমাতে ২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০ দশমিক দুই কিলোমিটার পথের জন্য দুই হাজার ৪০ কোটি টাকার বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে প্রথম দফায় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। পরে আবার ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। ওই বাড়তি মেয়াদেও কাজ শেষ না হওয়ায় আবার সময় বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।বিআরটি প্রকল্পের আওতায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধ্যবর্তী উভয় পাশের একটি করে লেন শুধু বিআরটি বাস চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে। বিআরটি লেনের পাশাপাশি করিডরটিতে উভয় দিকে দুটি করে যান্ত্রিক ও অযান্ত্রিক হালকা যান চলার পথ, একটি করে অযান্ত্রিক যান চলাচলের পথ (সার্ভিস লেন) এবং উভয় পাশে ফুটপাত থাকছে।প্রকল্পে উড়ালপথে (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থাকবে ছয়টি স্টেশন এবং ১০ লেনবিশিষ্ট টঙ্গী সেতু। এ ১০ লেনের মধ্যে এখনো পাঁচ লেনের কাজ শুরু হয়নি।প্রকল্পের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী, দুটি প্যাকেজের কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকি দুটির কাজ চলছে। সব মিলিয়ে এ পর্যন্ত প্রকল্পটির কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৮০ শতাংশের একটু বেশি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD