শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সেন্টমার্টিনে রাবি অধ্যাপকের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।তিনি বলেন, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবার সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোর ৫টার দিকে তিনি মারা যান।অধ্যাপক শহীদ ইকবাল আরও বলেন, সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।প্রয়াত অধ্যাপক সুজিত কুমার সরকারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতেই থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD