শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

যে শর্তে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে /

অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন বলিউড আইটেম গার্লখ্যাত নোরা ফাতেহি। তবে বেঁধে দেওয়া হয়েছে চারটি শর্ত।‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ নামের একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে নোরাকে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।উইমেন লিডারশিপ কর্পোরেশনর উদ্যোগে প্রামাণ্যচিত্রটি নির্মাণ হচ্ছে। নোরাকে আনার আবেদন করেন কর্পোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া।গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) নোরার আসার অনুমতি দিয়ে চিঠি দেন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম, সেখানেই চারটি শর্ত বেঁধে দেওয়া হয়।তাতে বলা হয়, “উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিতে নোরা ফাতেহিকে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের আসার ও অবস্থানের অনুমতি দেওয়া হল।”

১. নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর অর্থাৎ এক দিন বাংলাদেশে অবস্থান করে ডকুমেন্টরির শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

২. সংশ্লিষ্ট প্রযোজক অনুমোদনপ্রাপ্ত অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বা উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।

৩. প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে। যার প্রমাণ পরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে দেখাতে হবে। তা না হলে প্রামাণ্যচিত্রটি সেন্সরের জন্য বিবেচনায় আনা হবে না।

৪. এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হবে না।

এই চার শর্তের কোনোটি লঙ্ঘন হলে এই প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই চূড়ান্ত বলে গণ্য হবে বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD