বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

৩ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কোনো কমিটি নয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে /

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে ছাত্রলীগ নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।নাছিম বলেন, ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। তার আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা নতুন করে আর কোনো কমিটি ঘোষণা করতে পারবে না।জানা গেছে, গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।


আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD