বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ইরানে চলমান বিক্ষোভে ৪৩ শিশুসহ নিহত ৩২৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে /

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ৩২৬ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানায়। খবর এএফপির।গত ১৩ সেপ্টেম্বর ঠিক মতো হিজাব না পরায় কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের পুলিশ। পরে তিনদিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান ২২ বছর বয়সী আমিনি। তার মৃত্যুর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।মানবাধিকার সংগঠনটি তাদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৩ শিশু ও ২৫ নারী রয়েছেন।’ এর আগে গত ৫ নভেম্বর সংগঠনটি জানায় চলমান বিক্ষোভে ৩০৪ জন মারা যান।বিবৃতিতে বলা হয়, ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিহতের সংখ্যা ১১৮ থেকে বেড়ে ১২৩ জন হয়েছে। তাদের অধিকাংশ গত সেপ্টেম্বর প্রদেশটির রাজধানী জাহেদানে নিরাপত্তা বাহিনী গুলি চালালে নিহত হন।এদিকে ইরানে দমন-পীড়ন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম।তিনি এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ কর্তৃক একটি আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ দুই উদ্যোগ ভবিষ্যতে অপরাধীদের জবাবদিহি করার প্রক্রিয়াকে সহজ করবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে চলমান দমন-পীড়নের জন্য চড়া মূল্য দিতে হবে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD