বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

দুই বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

নরসিংদীর রায়পুরা উপজেলা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসত্রকে দুটি যাত্রীবাহী বাস ও একটি পিক আপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীথ দিঘীপাড়া গ্রামের সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের রেনু মিয়া (৬৬) ও কামাল মিয়া।হাইওয়ে পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসির বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি মাছভর্তি একটি পিকআপ ভ্যান বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১০ জন আহত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আহত আরো একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রয়েছে । ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD