সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

অ্যাকশন গ্রুপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে বললো কমনওয়েলথ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে /

জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখায় কমনওয়েলথের ‘ব্লু চার্টারে’র অধীনে গঠিত ‘অ্যাকশন গ্রুপে’ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই আহ্বান জানান।গত বুধবার (১৭ নভেম্বর) মিসরের শারম আল শেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন কমনওয়েলথ সেক্রেটারি। বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭) উপলক্ষে তারা মিশরে রয়েছেন। সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক হয়।ব্লু-চার্টার কমনওয়েলথ দেশগুলোকে সমুদ্র সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে সহায়তা করে।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে স্বাগত জানান।একইসাথে মন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি বা স্কলারশিপের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD