বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বাবার ট্রাক্টরের চাপায় শিশু সন্তান নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে /

জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার চালিত মালবাহী ট্রাক্টরের চাপায় আব্দুল আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছেন।আজ রবিবার (২০ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার চর কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু চর কালিকাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান তার মালবাহী ট্রাক্টরটি মোড় ঘোরাচ্ছিলেন। এসময় ছেলে আব্দুল আলী বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পেছন থেকে বাবার চালিত ট্রাক্টর তাকে চাপা দিলে গুরুতর আহত হন। আব্দুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ শ্যামল চন্দ্র ধর জানান, বাবার ট্রাক্টরের চাপায় শিশু আব্দুল আলী নিহত হয়। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদনের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD