বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

তৃতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করতে চাই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে /

তৃতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করতে চাই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল শনিবার (১৯ নভেম্বর) আমাদের ছাত্রদলের এক নেতাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য প্রাণ দিয়েছেন।আজ রবিবার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩৫ লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে। গুম করা হচ্ছে। খুন করা হচ্ছে। মানুষ বাঁধা মানছে না। মানুষ গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শরিক হচ্ছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন করতে চাই।তিনি আরো বলেন, আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হোন। জীবন বাজি রেখে এ লড়াইয়ে শরিক হোন।তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা কমিটি নিয়ে সংঘাত করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD