মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

প্রবাসী আয় ভাটা, রেমিট্যান্সে নেই গতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে /

চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ১০৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১০৮ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ১৭৬ কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তারপরেও রেমিট্যান্সের গতি মন্থর বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রবাসী আয়ে ভাটা ও ব্যাংকের ওপর অনাস্থার কারণে রেমিট্যান্সের গতি মন্থর হচ্ছে বলে মনে করছেন তারা।গতকাল রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ মার্কিন ডলার, আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD