মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

যেভাবে দীর্ঘদিন ফল থাকবে তাজা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে /

ফল আমাদের জন্য খুবই দরকারি একটি খাবার। এতে রয়েছে ফাইবার, প্রাকৃতিক চিনি, ভিটামিন ও মিনারেল। ঝটপট পেট ভরাতে চাইলে কিংবা এনার্জি পেতে চাইলে ফলের বিকল্প নেই।তবে একবারে বেশি পরিমাণে কিনে ফল সংরক্ষণ করাটা বেশ কষ্টকর। কারণ এগুলো খুব দ্রুতই পচে যায়। কিছু বিষয় মাথায় রাখলে ফল কেনার পর তা দীর্ঘদিন তাজা রাখা যায়।

১.ফল কেনার সময় একটি একটি করে দেখে তারপর কিনুন। অনেক সময় একটি দুটি পচা থাকার কারণে বাকি ফলগুলোতেও দ্রুত পচন ধরে। এছাড়া দেখে কিনলে তাজা ও নিখুঁত ফল কিনতে পারবেন যা বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে।

২.ফল কিনে আনার পরপরই অনেকে ধুয়ে ফেলেন। তারপর ফ্রিজে রাখেন। ফল ফ্রিজে রাখার আগে পুরোপুরি না শুকালে পচে যায় খুব তাড়াতাড়ি। তাই ফল কিনে এনেই ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে ধুয়ে খান। ধুয়ে সংরক্ষণ করতে চাইলে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর রাখুন।

৩.ফ্রিজে রাখার আগে পাতলা প্লাস্টিক বা পেপার টাওয়েলে মুড়ে রাখুন ফল। রুমের তাপমাত্রাতে এভাবে রাখলেও কিছু কিছু ফল অনেকদিন পর্যন্ত ভালো থাকে।

৪.একটি বড় গামলা ভর্তি পানিতে এক কাপ ভিনেগার ও সামান্য লবণ গুলে ফল ডুবিয়ে রাখুন ৮ থেকে ১০ মিনিট। এরপর উঠিয়ে ভালো করে মুছে ও বাতাসে শুকিয়ে তারপর সংরক্ষণ করুন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD