মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩২ বার পড়া হয়েছে /

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি খালে মাছ ধরতে যাওয়া আট বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে তারা জনপ্রতি ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।অপহৃত আটজন হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।আজ রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান।মোস্তফা ও করিম নামে দুই ভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ জানান, পাহাড় থেকে নেমে আসার ছড়ায় মাছ ধরার সময় হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মোবাইলে জানিয়েছে মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা যে আটজনকে অপহরণ করেছে, তাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা কেউ ফেরত না আসায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, অপহরণকারীরা ফোন করে জনপ্রতি ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD