বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ঢাকায় আসছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে /

বাংলাদেশে আসছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মাত্র ১২ ঘণ্টার এক ঝটিকা সফরে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণুবিষয়ক এই আলোচক।আজ বুধবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানা গেছে। আলী বাঘেরি কানি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আলী বাঘেরি কানি গত সেপ্টেম্বরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মর্যাদার রাজনৈতিকবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।তার ঢাকা সফলে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে। মাত্র ১২ ঘণ্টার সফর থেকে বৃহস্পতিবার রাতেই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD