বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আঙুলে ব্যান্ডেজ জড়িয়ে হাসপাতাল থেকে বাসায় পরীমনি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে /

ডান হাতের আঙুলে চিড় নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান তিনি। চিকিৎসা শেষে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেছেন পরীমনি।শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে। অনেক ফুলে গিয়েছিল আঙুল। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। ছয়-সাত ঘণ্টার মতো হাসপাতালে ছিলাম। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না।’ডান হাতে কোনো কাজ করতে পারছেন না পরীমনি। ফলে বাঁ হাতে খাবার গ্রহণ করতে হচ্ছে তাকে। তিনি বলেন, ‘এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!’হাতের কারণে সন্তান রাজ্যকেও ঠিকমতো কোলে নিতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, ‘রাজ্য শুয়ে থাকতে চায় না। এখন আস্তে আস্তে বড় হচ্ছে। একটু শুইয়ে রাখলে কোলে উঠতে চায়। চিৎকার করে। আম্মু আম্মু করে ডাকে, শুনে কলিজা ছিঁড়ে যায়। এখন যেন আমার প্রতি রাজ্যের প্রেম বেশি বেড়েছে। আঙুলে আঘাত লাগার আগে শুইয়ে রাখলে এত যন্ত্রণা দিত না। এখন আমি কোলে নিতে পারছি না। আর এখনই কোলে ওঠার জন্য যন্ত্রণা দিচ্ছে। হা হা হা…।’

পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তাঁর। এ ব্যাপারে পরীমনি বলেন, ‘ছবি মুক্তির এখনো এক মাস বাকি আছে। এর মধ্যে হাতের এই অবস্থা নিয়ে বাইরে বের হওয়া যাবে না। প্রচারটা ঘরে বসেই করতে হবে। তারপরেও এখনো সময় আছে। তত দিনে দেখা যাক আঙুলের অবস্থা কী হয়।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD