বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৪৯

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে /

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।আজ রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি রয়েছেন।এতে আরো বলা হয়েছে, চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯৬৫ জন।এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD