বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার আরেক ধাপ মেট্রোরেল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে /

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি ধাপে এগিয়ে নিতে পারলাম। যার নাম হচ্ছে মেট্রোরেল।বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে এবং অগ্রযাত্রায় আরেকটি পালক আজ বাংলাদেশ তথা ঢাকা এমআরটি সিক্স উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা অবলোকন করছেন আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’তিনি আরও বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে এমআরটি লাইন সিক্স।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উত্তরা থেকে এই মেট্রোরেল কমলাপুর রেলস্টেশন পর্যন্ত সংযোজিত হবে। এর প্রথম ফেজ আসমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুভ উদ্বোধন করেছি। মোট ২১ পয়েন্ট ২৬ কিলোমিটার অংশের বাকি অংশও আমরা খুব শিগগিরই সমাপ্ত হলে আমরা উদ্বোধন করবো।’তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত চারটি মাইলফলক বাংলাদেশের জনগণকে স্পর্শ করলো। এক. নিজেই একটি মাইলফলক, দুই. প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল, তিন. মেট্রোরেল দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে এবং রিমোট কন্ট্রোল দ্বারা ডিজিটাল পদ্ধতিতে এটি পরিচালিত করা হবে, চার. বাংলাদেশ দ্রুতগতিসম্পন্ন ট্রেনের যুগে পদার্পন করলো। এই মেট্রোরেলের সর্বোচ্চ গতি হবে ১১০ কিলোমিটার প্রতিঘণ্টায়।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD