বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নতুন বছরে নতুন শিক্ষাক্রম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে /

নতুন বছরে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, নতুন বই দেওয়া হবে। যেহেতু আমরা শিক্ষাক্রমে রূপান্তর ঘটাচ্ছি, তাই এ শ্রেণিগুলোর বইয়ে পরীক্ষামূলক সংস্করণ করেছি।গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।তিনি জানান, আগের তুলনায় শিক্ষাক্রমে অনেক পবিরর্তন আনা হচ্ছে। কীভাবে পাঠদান করানো হচ্ছে, কীভাবে মূল্যায়ন হবে- এগুলোতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এ জন্য পুরো ২০২৩ সাল প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবেই যাবে।পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি কমে আসছে জানিয়ে দীপু মনি বলেন, অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা সংশোধন করে দিয়েছি। আশা করি, এ বছর নতুন বইয়ে ভুল থাকবে না। তারপরও যদি কোথাও ভুল থেকে যায়, তা সাথে সাথে সংশোধন করা হবে।অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া তিনি অসুস্থ সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD