বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বৈদ্যুতিক তারে ফানুস, বন্ধ মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে /

নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে আজ রবিবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে কয়েক ঘণ্টার জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ফানুস অপসারণের কাজ চলছে।জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে।এর আগে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে নগরবাসীকে ফানুস না উড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।এছাড়া ইংরেজি নতুন বছর বরণ করতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD