বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে /

গত বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ রবিবার (১ জানুয়ারি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আজ রবিবার আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন।এ বিষয়ে এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. জাহিদ হাছান বলেন, আইন অনুযায়ী করদাতারা আজ রিটার্ন দাখিল করার সুযোগ পাবে। যেহেতু আয়কর রিটার্ন দাখিল করার শেষ দুদিন ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন, তাই প্রথম কর্মদিনে করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন।আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলেও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক মাস বৃদ্ধি করেছিল এনবিআর।করদাতাদের প্রত্যাশা পূরণে এবারও এক ছাদের নিচে আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। তবে দেশের ৩১টি কর অফিসে পুরো ১ নভেম্বরে মেলার পরিবেশে করদাতাদের সেবা দেওয়া হয়। আয়কর নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে রিটার্ন দাখিলের বিকল্প নেই ই-টিআইএনধারীদের। তা না হলে পড়তে হবে নানা জটিলতায়।সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে তিন লাখ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।এ ছাড়াও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD