বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোজাহিদ বাবু,জামালপুর
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে /

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে জামালপুর বকুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন জামালপুর জেলা ছাত্রলীগ।জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের নেতৃত্বে দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষে হয়।মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় জেলা ছাত্রলীগসহ পৌর ছাত্রলীগ,১৫টি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এছাড়াও জেলার ছয়টি উপজেলায় একযোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD