শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চলতি বছর থেকে স্বাভাবিক নিয়মেই হজ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে /

২০২৩ সালের হজ মৌসুমে সৌদি আরব করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি। আবারও ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন।এক টুইট বার্তায় হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ২০২৩ এর হজে কোনো ধরনের বিধিনিষেধ (বয়সসীমা সহ) আরোপ করা হবে না।২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। ২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD