রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে /

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী।আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধার জানানোর সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।শ্রদ্ধা জানানো শেষে বেগম মতিয়া চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করতে হবে।এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেগম মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা নির্বাচন করা হয়।প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD