শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :

আমতলীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে /

বরগুনার আমতলী পৌরসভার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই কম্বল বিতরণ করে সংশ্লিষ্টরা।আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান ।শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের শীত নিবারণের জন্য কম্বল পাঠিয়েছেন। আমরা তা আপনাদের মাঝে বিতরণ করছি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, নারী কাউন্সিলর লিপি বেগম, ফরিদা ইয়াসমিন এবং সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD