বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে /

সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার (২১ জানুয়ারি) উগ্র কট্টরপন্থি সমর্থকদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।একইসঙ্গে বাকস্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। আজ রবিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়।বিবৃতিতে বলা হয়, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। এছাড়া সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।উল্লেখ্য, সুইডেনের রাজধানীতে শনিবার (২১ জানুয়ারি) তুরস্কবিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে, ন্যাটোতে প্রবেশের জন্য যখন তুরস্কের সমর্থন দরকার সুইডেনের, সে সময়ে কোরআন পোড়ানোর ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে যাচ্ছে।এদিকে, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD