বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে /

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজ (বুধবার) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হবে।এর আগে, গতকাল মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান।সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনের একটি বিধান আছে। তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে কমিশন সাক্ষাৎ করতে হবে। সেই সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। এজন্য সংসদের বৈঠকের প্রয়োজন হয়। বর্তমান সংসদে নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের।সে ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক বা ভোটের প্রয়োজন হবে না।সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর তাতেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD