বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

২২ তম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ শে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুয়ায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। জানা যায়, জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সদস্যদের (এমপি) সরাসরি ভোটে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।এ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১২ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। এজন্য সংসদের বৈঠকের প্রয়োজন হয়। বর্তমান সংসদে নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের।সে ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক বা ভোটের প্রয়োজন হবে না।সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর তাতেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD