বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মেসির জার্সি নিলামে

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে /

তারকা খেলোয়াড়দের জার্সি নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। আর সেটা যদি হয় লিওনেল মেসির জার্সি, তাহলে তো কথাই নেই। সম্প্রতি মেসির সই করা এক জার্সি নিলামে উঠানো হয়েছে। আর প্রত্যাশা অনুযায়ীই সেই জার্সি নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
জার্সিটি ছিল ৯৫ বছরের বৃদ্ধ অভিনেতা মিরথা লেগ্রান্ডের কাছে। সম্প্রতি সেটাকে নিলামে উঠানোর জন্য দিয়েছেনও তিনিই। ১০ নম্বর জার্সিটিতে আছে মেসির স্বাক্ষর। নিলামে জার্সিটির দাম রাখা হয়েছে ২৭০০ ডলার। জানা গেছে, নিলাম থেকে যে টাকাটা আসবে তার পুরোটাই দেওয়া হবে ভিক্টোরিয়া টেটামান্টি ম্যাটেরন্যাল অ্যান্ড চাইল্ড হসপিটাল নামক এক হাসপাতালকে।জার্সিটি নিলামে দেওয়ার আগে লেগ্রান্ড জানান, মেসির মা তাকে ফোন করেছিলেন। লেগ্রান্ডের অভিনয়ের প্রশংসা করেন তিনি। এরপর তিনিই লেগ্রান্ডেকে মেসির জার্সি উপহার দেন। তিনি আরও বলেন, হাসপাতালের জন্য আমরা মেসির জার্সিটি নিলাম করছি।৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি। বিশ্বকাপ জয়ের পর মেসির জার্সির দাম বেড়েছে আরও। দেশ-বিদেশ থেকে সবাই চাচ্ছে মহাতারকার জার্সিটি নিজের করে নিতে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD