সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

মোবাইল ফোন চালাতে বাধা, বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় রায়পটল গ্রামে মোবাইল ফোন চালাতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৫ শে ফেব্রুয়ারি) সকালে রায়পটল গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ফারহানা আলম ঐশি (নদী) ওই গ্রামের আশরাফুল ইসলাম আদমের মেয়ে। সে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে মোবাইল ফোন চালাতে নিষেধ করলে ঐশি আমার ওপর অভিমান করে। পরে ভোরে নামাজ শেষে ঐশির ঘরের দরজায় ধাক্কা দিলে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার সঙ্গে অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের করতে মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD