বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে /

আটপাড়া থানা পুলিশ মঙ্গলবার বুরবুড়িয়া এলাকা থেকে আনুমানিক (৪০) বৎসর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে।আটপাড়া থানার এস আই শহীদুর রহমান জানান, স্থানীয় লোকজন সকালে আটপাড়া-বারহাট্টা সড়কের শুনই ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের সড়কের পাশে গলায় গামছা প্যাছানো, হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। কে বা কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD