বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /

চোখের সামনে ছেলের মর্মান্তিক মৃত্যু, স্তব্ধ বাবা।
ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্গাপুরের পিকনিকের উদ্দেশ্যে আসে। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অনেকের অভিভাবকও। পথে দুর্গাপুরের বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়।বাসের ভেতরে চাপা পড়ে বাবার সামনেই মৃত্যু হয় শিশু শিক্ষার্থী হিমেলের। চোখের সামনে ছেলের মৃত্যুদৃশ্য দেখে প্রায় ২ ঘণ্টা স্তব্ধ থাকেন বাবা শুকুর শেখ। তিনি পেশায় দিনমজুর।শুকুর শেখ জানান, টাঙ্গাইলের ভূয়াপুর গ্রামে আসল বাড়ি, তবে ছেলের পড়াশোনা ও কর্মের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি এলাকায় বসবাস করেন। এ সময় তিনি বারবার একটি কথাই বলছিলেন, ‘নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে যেতে পারলাম না।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD