সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

পুঁজিবাজারে খরা কাটেনি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে /

পুঁজিবাজারে লেনদেনে কাটেনি খরা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার দর পতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেন কমে ফের ৪০০ কোটির ঘরে অবস্থান করছে।

রবিবার (১৯ মার্চ) দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে ৬ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে ২ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৮৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজারটিতে মোট ৪৫২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির দর।

দিন শেষে সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৯৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৫০২ টাকার শেয়ার ও ইউনিটের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD