বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

মারা গেছেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে /

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (১ এপ্রিল) রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।

তিনি বলেন, রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯নং রোড) দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

আলহাজ এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলামের খেদমতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেনএম এম এনামুল হকের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ ১৯৯৩ সাল থেকে দেশের জনসাধারণের আবাসিক সমস্যার সমাধান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে চৌকস কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের আবাসন শিল্প খাতের পথিকৃৎদের একজন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD