শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে /

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ৩১ আগস্ট হাজারীবাগে বটতলা কালুনগর বালুর মাঠ এলাকার বেশ কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেসময় প্রায় ২০ থেকে ২৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কয়েক কোটি টাকার।

এদিকে রাজধানীর পুরান ঢাকায় এক গোডাউনে গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীতে এ বছর একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ যেনো শকুনের কালো ছায়া পড়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD