বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আজ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে /

আজ বুধবার (২৬ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ এর উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর বঙ্গবন্ধু ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।এ দিন তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD