মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ডনের তৃতীয় কিস্তি নিয়ে আসছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে /

অপেক্ষার অবসান, আবারও সেই চেনা মিউজিক চেনা মুখ। ‘ডন’ হিসেবে আবারও একবার সিনে পর্দায় দেখা যেতে পারে শাহরুখ খানকে। ‘ডন ৩’ নিয়ে সব সময়ই শাহরুখ অনুরাগীদের মনে প্রশ্নের ছড়াছড়ি।

প্রযোজক রিতেশ জানিয়েছেন, নির্মাতা ফারহান আখতার চিত্রনাট্য লেখা প্রায় শেষ করে ফেলেছেন। এবারও শাহরুখই থাকছেন প্রধান চরিত্রে। যদিও দর্শকরা তিন নম্বর পার্টে সব সময়ই অমিতাভ এবং শাহরুখকে একসঙ্গে দেখতে চেয়েছেন। সেটি আদৌ সম্ভব হবে কি না এই প্রসঙ্গে আজও অনেক কিছু অজানা।

শুধু স্ক্রিপ্ট লেখা শেষ হলেই, বাকিটা ভেবে চিন্তে শুরু করা যাবে। রিতেশের কথায়, ‘ফারহান এখনো স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। আমরা সকলেই খুব উদগ্রীব ডন হিসেবে শাহরুখকে দেখার জন্য। ছবির প্লট প্রসঙ্গে জানি না, তবে আশা করছি দারুণ কিছু হবে।’

অরিজিনাল ‘ডন’ মুক্তির ২৮ বছর পর ২০০৬ সালে শাহরুখকে নিয়েই রিমেক বানান এক্সেল প্রোডাকশন। আবার ২০১১ সালে এটির সিক্যুয়েল তৈরি হয়। সেই থেকেই আবারও তিন নম্বর পার্টের অপেক্ষায় সকলে।

শাহরুখ বর্তমানে ব্যস্ত তার আগামী ছবির কাজে। ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। তারপর রাজু হিরানির ‘ডাংকি’ ছবি নিয়েও রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। এখন মাঝেমধ্যেই যশরাজের স্পাই থ্রিলারেও দেখা যাবে তাকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD