শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :

সাভারে বিএনপির পৌর কাউন্সিলর রহমান আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৬৫৬ বার পড়া হয়েছে /
কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট ও আটক কাউন্সিলর আব্দুর রহমান

সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।বুধবার (২৬ জুলাই) দুপুরে নিজ বাসভবনের সামনে টিসিবির পণ্য বিতরণকালে তাকে তুলে নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই বলে দাবি পরিবারের। আগের সব মামলায় জামিন রয়েছে বলে জানায় স্বজনরা।আব্দুর রহমান সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় সোলাইমান মিয়ার ছেলে। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জানান, গতকাল আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে গিয়েছিল পুলিশ। আজ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে থানায় নিয়ে গেছে।সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা ঢাকা পোস্টকে বলেন, আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD