রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পুলিশকে পেটালো বিএনপি কর্মীরা, মাথা ফাটলো এসআইয়ের

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে /

রাজধানীর ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীদের হামলায় সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মাথা ফেটে গেছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় এসআই নাহিদকে বেধড়ক পেটাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

এদিন রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে তা নেওয়া হয় ধোলাইখাল মোড়ে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদের মাথা ফাটিয়ে দেন।

এদিন বেলা ১১টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও বিএনপির তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে এসআই নাহিদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। তাকে বেধড়ক মারতে থাকেন। এসময় তার মাথা ফেটে যায়।

আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD