শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

এলসি খোলা কমেছে ২৩%

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে /

বিভিন্ন বিধিনিষেধের কারণে এ অর্থবছরের (২০২৩) আমদানির জন্য ওপেনিং লেটার অব ক্রেডিট (এলসি) খোলার পরিমাণ ২৩% কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেসরকারি ও সরকারি সংস্থাগুলো ২০২৩ অর্থবছরে ৬৯.৩৬ বিলিয়ন ডলারের এলসি খুলেছে, যা এক বছর আগের ৯৪.২৬ বিলিয়ন ডলার থেকে বছরে ২৬% কম।

রপ্তানি ও রেমিট্যান্সের তুলনায় আমদানি বেশি হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ক্রমবর্ধমান চাপ ও বিনিময় বাজারে অস্থিরতার মুখে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিরুৎসাহিত করতে কঠোর ব্যবস্থা নিতে শুরু করে।

ব্যাংকাররা বলেছেন, বাজারে ডলারের ঘাটতির কারণে আমদানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যা অনেক ব্যবসায়িকে তাদের আমদানি কমাতে বাধ্য করেছে।

এছাড়া ডলার সংকটের কারণে কিছু ব্যাংক এলসি পেমেন্টের বাধ্যবাধকতা পূরণ করতে পারছিল না। ফলে নতুন এলসি খোলার পরিমাণ হ্রাস পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের রিজার্ভ এক বছর আগের থেকে ওঠানামার মধ্যে রয়েছে। গত ২৬ জুলাই দেশের রিজার্ভ ছিল ২৯ বিলিয়ন ডলার।

অর্থবছরের জুলাই-মে সময়ের তথ্যে দেখা যায়, মূলধনী যন্ত্রপাতির জন্য এলসি খোলা কমেছে। ১১ মাসের মধ্যে যন্ত্রপাতি আমদানির জন্য ২.৬৯ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৫% কম।

শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার পরিমাণ ৩০% কমে ২১.১৭ বিলিয়ন ডলার হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, মধ্যবর্তী পণ্যের জন্য এলসি খোলা কমেছে ২৪%।

সবমিলিয়ে জুলাই-মে মাসে ব্যবসায়ীরা ১৮% কম মাত্র ৭.১৪ বিলিয়ন ডলারের এলসি খুলেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD