বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কাল বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে /
ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। পুলিশের সহযোগিতায় সমাবেশ করতে চায় বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

গত ২৫ জুলাই সকালে ই-মেইলে সমাবেশ করার অনুমতি চেয়ে ও বিকালে জামায়াতের আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকাল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে ‘না’ জানিয়েছে ডিএমপি।

যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় এখনো তাদের অনুমতি দেওয়া হয়নি।

তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেন, উন্মুক্ত স্থানে জামায়াতের সমাবেশ কর্মসূচিতে অনুমতির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

অনুমতির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত ‘না’। ওপেন কিংবা ইনডোর এখনো অনুমতি দেওয়া হয়নি জামায়াতকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD