শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শুক্রবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে /
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীসহ সারাদেশের জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD