বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

বিএনপির দুঃশাসনে দেশে সামরিক শাসন জারি হয়েছিল: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে /
গণভবনের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে এদেশে সামরিক শাসন জারি হয়েছিল। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে।

আজ রবিবার (৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হলো।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে যাত্রা শুরু করবে। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরে একটা চক্রান্ত শুরু হয়। সেই চক্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।

বিএনপিকে খুনিদের দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ না। সরকারপ্রধান আরো বলেন, অর্থ সম্পদের দিকে না তাকিয়ে মানুষের সেবা করে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে।

এর আগে সকালে ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এই শ্লোগানে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে প্রায় তিন হাজার নেতাকর্মী। নির্বাচনের প্রস্তুতি হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে এই সভা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD