বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

শাহজালালে ৩৭ ভরি সোনা জব্দ, ৩ বেবিচক কর্মীসহ আটক ৫

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে /

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের সময় দুই যাত্রীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তিন কর্মীকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে দুটি সোনার বার এবং ১৯ ধরনের জুয়েলারি সামগ্রীসহ মোট ৪৩২ গ্রাম বা ৩৭ ভরি সোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া ৫টি স্মার্টফোন এবং একটি বাটন ফোনও জব্দ করা হয়।

বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) অভিযান চালিয়ে তাদের আটক করেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটকরা হলো- দুবাই ফেরত দুই যাত্রী তাজুল ইসলাম ও মো. জামাল উদ্দিন এবং বেবিচকের তিন কর্মী আব্দুল ওহাব, হাসান ও শাহজাহান।

সংবাদ বিজ্ঞপ্তিতে, আটক দুই যাত্রী গত ১৭ আগস্ট এমিরেটস (ইকে-৫৮২) ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অবৈধভাবে নিয়ে আসা সোনার বার, মোবাইল ও জুয়েলারি সামগ্রী পরিকল্পনা অনুসারে সিভিল অ্যাভিয়েশনের লাউঞ্জ রুম অ্যাটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান, ইএম হেলপার শাহজাহানের কাছে হস্তান্তর করেন তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এভসেক সদস্যরা ওই তিনজনকে আটক করেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত দুই যাত্রী তাজুল ইসলাম ও মো. জামাল উদ্দিনকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD