বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে /
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

নিহতরা হলেন; তৈইচিং মারমা (২০), পিতা অলাকাই মারমা, বাড়ি রামসু বাজার এলাকায়. আথুইপ্রু মারমা (২১), পিতা থুহলাঅং মারমা, বাড়ি আমতলী পাড়া এবং আখ্রাউ মারমা (২২), পিতা হাসু মারমা, বাড়ি চেংগুলি পাড়া।

পুলিশ জানিয়েছে, নিহতদের ময়নাতদন্ত চলছে। প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পাহাড়ি ও বাঙালি সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেছেন। সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD