শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

যুব সংগ্রাম দলের সৌদি আরব শাখার সভাপতি রোমান, সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে /
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল সৌদি আরব শাখার আংশিক নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। ৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. রাকিবুল রোমানকে সভাপতি এবং মো. আশরাফুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুব সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল জলিল মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। নবগঠিত এই আংশিক কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব হিসেবে পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাহুল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বিত্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সিহাব হাসান রিয়াদ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি রাকিবুল রোমান এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দিতে এবং বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে খুব শীঘ্রই সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবে অবস্থানরত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি রোমান, সাধারণ সম্পাদক ইমন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল সৌদি আরব শাখার আংশিক নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। ৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. রাকিবুল রোমানকে সভাপতি এবং মো. আশরাফুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুব সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল জলিল মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত এই আংশিক কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব হিসেবে পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাহুল রানা,

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বিত্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সিহাব হাসান রিয়াদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি রাকিবুল রোমান এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দিতে এবং বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে খুব শীঘ্রই সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নতুন এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবে অবস্থানরত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD