মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট গণভোটে অবশ্যই ‘হ‍্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে : সিইসি হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রবাসীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখলের অভিযোগ আ’লীগ নেত্রীর বিরুদ্ধে

আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে /
নাফ নদ

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া কক্সবাজারের টেকনাফের দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ট্রলার দুটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের ও টেকনাফ খাইয়ুকখালীর বলে জানা গেছে।

সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গভীর সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন জেলেরা। বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে নিয়ে যায়। একটি শাহপরীর দ্বীপের ট্রলার, আরেকটি আমার ঘাটের। এখন পর্যন্ত ওই ১৩ জেলের সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে জেলেপল্লিগুলোতে আতঙ্ক বিরাজ করছে।’

একটি ট্রলারের মালিক আব্দুল জলিল বলেন, ‘আজ সকালে মাছ শিকার করে টেকনাফে ঘাটে ফেরার পথে নাফের মোহনা থেকে মাঝিসহ সাত জন জেলে ও ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।’

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় তাদের মধ্যে আনুমানিক ২০০ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হলেও এখন পর্যন্ত আনুমানিক ১৫০ জন জেলে আটক রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD