
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাভারে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকারের প্রতিষ্ঠিত ‘জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে এই খতমে কোরআনের আয়োজন করা হয়।
ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে মাদ্রাসার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীরা কোরআন খতম সম্পন্ন করেন। এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন শোকাতুর কণ্ঠে বলেন, “আজ আমরা সারা বাংলাদেশের অভিভাবককে হারিয়েছি। তিনি আজীবন এই দেশের মানুষের অধিকার রক্ষায় আপসহীন লড়াই করেছেন। তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা আজ কোরআন খতমের আয়োজন করেছি। আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।”